কোরীয় উপদ্বীপে আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার 'নতুন ধরনের' ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র' নিক্ষেপ করেছে। এটি কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী পানিতে পড়ায় টোকিও 'কড়া প্রতিবাদ' জানিয়েছে।
উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটি আন্তঃদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ পরীক্ষা কার্যক্রম আবার শুরু করার দু'দিন পর এটা করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।